পিছিয়ে গেল ‘শনিবার বিকেল’

সেন্সরে আটকে গেল মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’। গতবছর সিনেমাটির শুটিং শেষ হওয়া এই সিনেমা সম্পাদনা শেষে জমা পড়েছিল সেন্সর বোর্ডে। গত ৯ জানুয়ারি সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পাচ্ছে বলে জানায় ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। কিন্তু এখনই ছাড়পত্র পাচ্ছে না এই ছবিটি। সেন্সর বোর্ডের জ্যেষ্ঠ সদস্য মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘ছবিটির ছাড়পত্র স্থগিত করা হয়েছে। কারণ ছবিটির বিষয়বস্তুর সঙ্গে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যুক্ত। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ছবিটির বিষয়ে আরো পর্যবেক্ষণ করবে বলেই মনে হয়।’

ছবিটিতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, মামুনুর রশীদ, ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানি ও কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিটি বাংলাদেশ থেকে প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল। আরো আছেন ভারতের শ্যাম সুন্দর দে।