হোসেনপুরে অটোরিকশা চাপায় ব্যবসায়ী নিহত

হোসেনপুরে অটোরিকশা চাপায় আমির হোসেন (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। সে উপজেলার মাইপরশপাড়া এলাকার মৃত-সূর্য আলীর পুত্র। বুধবার রাতে হোসেনপুর পৌর সদর নতুন বাজার কেন্দ্রীয় ঈদগাহের সামনের সড়কে রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশা চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হোসেনপুর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিত্সার জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হোসেনপুর থানার ওসি  মো. আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।