বিভিন্ন উত্সবে আমাদের যেতে হয়, গেলে তো ছবি আসবেই। ছবিটা আমিও তুলিনি। আমি তো বলিনি যে, এটা অপরাধের মধ্যে পড়ে। যারা ছবিটি ছড়াচ্ছেন তারা হয়তো আমাকে পছন্দ করেন না, হয়তো আওয়ামীলীগকে পছন্দ করেন না। আমাকে আওয়ামীলীগের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছেন। তবে আমি কোন দল করবো, এটা আমার সিদ্ধান্ত। আমার যদি মনে হয়, এই নেতার জন্য কাজ করলে আমার ভালো লাগবে তাহলে তাই করবো। আমাকে ভুল বোঝার কোনো অবকাশ নেই।
তারেক রহমানের সঙ্গে একটি স্থিরচিত্র ভাইরাল হওয়া প্রসঙ্গে
চিত্রনায়িকা মৌসুমী