কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঠখোলা-থানাঘাট সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সজীব (২০) নিহত হন। বুধবার রাতে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলের পেছনে বসে যাওয়ার সময় বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সজীব মারা যান। তিনি উপজেলার এগারসিন্দুর গ্রামের মো. উমরিদ মিয়ার ছেলে।
পাকুন্দিয়া থানার এসআই আলমগীর হোসেন জানান, লাশ ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে।