ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ কর্মী মীম হত্যাকারীদের গ্রেপ্তার দাবি

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ কর্মী সৌরভ আহমেদ মীমের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছেন নিহতের বাবা আশরাফ উদ্দিন। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের হল রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তিনি লিখিত বক্তব্যে মীম হত্যাকারীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান।

উল্লেখ্য, গত বছরের ২৪ ডিসেম্বর দুপুরে জেলা শহরের কলেজপাড়ায় প্রকাশ্যে মীমকে হত্যার পর ডোবায় ফেলে দেয় সন্ত্রাসীরা। এ ঘটনায় মীমের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।