মুরাদনগরে ১৬ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

বুধবার রাতে মুরাদনগর উপজেলার শুশুন্ডা নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে নিশ্চিত করেন মুরাদনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার বিল্লাল হোসেন।

ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিল্লাল হোসেন বলেন, আমরা খবর  পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।