ঝুঁকি নিয়ে সড়ক পারাপার

ইত্তেফাক ডেস্ক: সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চলছে ট্রাফিক শৃঙ্খলা পক্ষ। সেজন্য নেওয়া হয়েছে সচেতনতামূলক নানা কার্যক্রম। তারপরও নিয়ম ভাঙার প্রতিযোগিতা থেমে নেই। মাথার উপর ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে সড়ক পারাপার। মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। ঝরছে প্রাণ। আবার কেউ কেউ বরণ করছে সারাজীবনের জন্য পঙ্গুত্ব। কিন্তু তাতেও ভ্রুপক্ষেপ নেই। একটু সময় বাঁচানোর জন্য জীবনকে ঠেলে দেওয়া হচ্ছে ঝুঁকির মুখে। ছবিটি গতকাল পুরানা পল্টন এলাকা থেকে তোলা ছবি: রেহেনা আক্তার