ইসলামী আন্দোলন বাংলাদেশ

সৈয়দ রেজাউল করিম আমীর ও ইউনুছ আহমাদ মহাসচিব পুনঃনির্বাচিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হিসেবে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এবং মহাসচিব হিসেবে অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ পুনরায় নির্বাচিত হয়েছেন। গতকাল স্থানীয় একটি মিলনায়তনে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার দ্বি-বার্ষিক অধিবেশনে তাদের পুনরায় নির্বাচিত করা হয়। অধিবেশনে কেন্দ্রীয় মজলিশে আমেলার (কার্যনির্বাহী পরিষদ) ৪১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসলামী আন্দোলনের দিনব্যাপী শুরার অধিবেশনে সারাদেশ থেকে প্রায় আড়াইশ সদস্য অংশ নেন। বিভিন্ন জেলা কমিটি ও জেলার কার্যক্রম নির্ধারণ করা হয়। দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কর্ম পরিকল্পনা ও মজলিশে আমেলার আমির ও মহাসচিব নির্বাচন অনুষ্ঠিত হয়।

্ত