আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:আড়াইহাজারে ত্বরিত বিদ্যুত্ সংযোগ দিতে আলোর ফেরিওয়ালা এখন মানুষের দ্বারপ্রান্তে। উপজেলাবাসীর নিকট দ্রুত বিদ্যুত্ সেবা পৌঁছে দিতে আড়াইহাজার পল্লী বিদ্যুত্ জোনাল অফিসের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুত্ সংযোগের জন্য রাস্তায় নেমেছে আলোর ফেরিওয়ালা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় আড়াইহাজার পল্লী বিদ্যুত্ অফিস থেকে এ ভ্রাম্যমাণ ফেরিওয়ালার যাত্রা শুরু হয়। নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতি-২ এর আড়াইহাজার অফিসের ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন গোপালদীর ডিজিএম শাহাদত্ হোসেন, আড়াইহাজারের এজিএম প্রমোদ কুমার দে, সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পিন্টু রঞ্জন ব্যাপারী, ওয়্যারিং পরিদর্শক বিশ্বনাথ, লাইন টেকনেশিয়ান সোহেল প্রমুখ।