গাজীপুরে আগুনে পুড়ে গেছে ঝুটের সাতটি গুদাম

গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি ঝুটের গুদাম পুড়ে গেছে। বুধবার রাতে সিটি করপোরেশনের দেওয়ালিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে সাতটি ঝুট গুদাম ঘরে রক্ষিত মেশিনপত্র, ঝুটসহ বিভিন্ন মালামাল পুড়ে ক্ষতি হয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ আক্তারুজ্জামান লিটন জানান, বুধবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের দেওয়ালিয়াবাড়ি এলাকায় দেলোয়ার হোসেনের ঝুটের গুদাম ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।