একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাতক্ষীরা পৌর যুবলীগের সহ-সভাপতি চৌধুরী নূরজাহান মঞ্জুর। বৃহস্পতিবার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন সংগ্রহ করেন। রাজবাড়ীর পুত্রবধূ নূরজাহান সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরের স্ত্রী। চৌধুরী মঞ্জুরুল কবির বর্তমানে ঢাকায় র্যাব-৪ এর পরিচালক। এর আগে তিনি রংপুরের অতিরিক্ত ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেন।