বিনামূল্যে ঠোঁট কাটা, তালু কাটা রোগীর চিকিত্সা ক্যাম্প ২০ জানুয়ারি

জীবনের স্বাভাবিক হাসি ফিরিয়ে আনতে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের উদ্যোগে মানবতার কল্যাণে সম্পূর্ণ বিনামূল্যে ২৭ জানুয়ারি ঠোঁট কাটা, তালু কাটা রোগীর চিকিত্সা ক্যাম্প অনুষ্ঠিত হবে। বিশিস্ট প্লাস্টিক সার্জন ডা. মুহাম্মদ কামরুজ্জামান ও ডা. এ এম জিয়াউল হক মাঝুেমর তত্ত্বাবদানে একটি বিশেষ দল জন্মগত এসব ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের বিনামূল্যে অপারেশন করাবেন। আগ্রহী রোগীদের ২৬ জানুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন করতে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগ: ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল, ৩০, আঞ্জুমান মফিদুল ইসলাম রোড, কাকরাইল ঢাকা-১০০০। হট লাইন-৯৩৫৫৮০১-২, ৯৩৬০৩৩১-২, ০১৯১৫৭২৮২৬৬, ০১৭২১১৫৯৪৬২, ০১৭২১৬৩৯১৩৭। -প্রেস বিজ্ঞপ্তি