সংক্ষিপ্ত তালিকায় নেই জিদান

গত মৌসুমে লা লিগার শিরোপা জয়ের দৌড়ে সবার আগে ছিল রিয়াল মাদ্রিদের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। করোনা মহামারিকে পাশে কাটিয়ে মাঠে ফুটবল ফেরার পর পাল্টে যায় সে দৃশ্যপট। কাতালানদের বুড়ো আঙুল দেখিয়ে দারুণ দাপটে জিনেদিন জিদানের অধীনে চ্যাম্পিয়ন হয় রিয়াল মাদ্রিদ। এরপরও বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় নেই বিশ্বকাপজয়ী সাবেক ফরাসি তারকা।

গতকাল (১১ ডিসেম্বর) ফিফা প্রকাশিত ২০২০ বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে আছেন হান্সি ফ্লিক, ইয়ুর্গেন ক্লপ এবং মার্সেলো বিয়েলসা। জিদান ছাড়াও বাদ পড়েছেন সেভিয়াকে ইউরোপা লিগ জেতানো জুলেন লোপেতেগুই। আগামী ১৭ ডিসেম্বর ‘ফিফা দ্য বেস্ট ফুটবল অ্যাওয়ার্ডসে’ বর্ষসেরা কোচের নাম ঘোষণা করা হবে।

ইত্তেফাক/টিআর