নেত্রকোনায় দোকান কর্মচারীকে গলাকেটে হত্যা

নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের সাপমারা পূর্বপাড়ায় বৃহস্পতিবার রাতে আশীষ কুমার সাহা (৪৮) নামে এক দোকান কর্মচারীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল স্থানীয় লোকজনের বরাত দিয়ে জানান, সদর উপজেলার সাপমারা পূর্বপাড়া গ্রামের মৃত ক্ষিতিশ চন্দ্র সাহার ছেলে আশীষ কুমার সাহা জেলা শহরের বড়বাজারস্থ প্রতিমা বস্ত্রালয়ে কর্মচারী হিসেবে কাজ করতেন।

 

প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে আশীষ কাজ শেষে বাড়ি ফিরছিলেন। রাত ১২টার দিকে নিজ গ্রাম সাপমারা পূর্বপাড়ার সন্নিকটে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করে।

 

ইত্তেফাক/ইউবি