দেশব্যাপী ‘নির্মাণ শ্রমিকদের দাবি দিবস’ কর্মসূচির অংশ হিসাবে রাজশাহীর বাঘায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে নির্মাণ শ্রমিক ইউনিয়ন। শুক্রবার সকালে বাঘা উপজেলার সভাপতি মকলেছুর রহমান ও সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান-সহ সাইফুল ইসলামের নেতৃত্বে এই কর্মসূচী পালিত হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন। মিছিলটি বাঘার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে আলোচনা সভায় মিলিত হয়।
আরো পড়ুন: নেত্রকোনায় দোকান কর্মচারীকে গলাকেটে হত্যা
এ সময় বক্তারা বলেন, ভবন নির্মাণের ক্ষেত্রে উপযুক্ত পরিবেশ এবং নির্মাণ শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বর্তমান সরকারের কাছে সরকারি উদ্যোগে রাজধানী ঢাকাসহ সারাদেশে জেলা এবং উপজেলায় নির্মাণ কলোনি স্থাপন করে বাসস্থান নিশ্চিতসহ সকল শ্রমিকের সন্তানদের চিকিৎসা ও পড়ালেখা মিলে মোট ১২ দফা দাবির কথা তুলে ধরেন।
ইত্তেফাক/বিএএফ