এক কাউন্সিলরের বিরুদ্ধে অন্য কাউন্সিলরের সংবাদ সম্মেলন

ঢাকা মহানগর দক্ষিণের ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ১৩, ১৯ ও ২০ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর রোকশানা ইসলাম চামেলী।

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে (ক্র্যাব) এক সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চামেলী বলেন, পৈত্রিকসূত্রে দীর্ঘদিন ধরে ঢাকার ফুলবাড়িয়া অঞ্চলে বসবাস করে আসছেন। অথচ এ জমিকে দখলকৃত বলে প্রচারণা চালাচ্ছে একটি দল। ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন রতন ওই দলের নেতৃত্ব দিচ্ছেন বলেও দাবি করেন এই মহিলা কাউন্সিলর।  

ইত্তেফাক/এএএম