বাসা থেকে বের হলেই চোখে পড়ে ময়লার ডাস্টবিন। কিছু কিছু জায়গায় দেখা মেলে বড় বড় কনটেইনার। এসব কনটেইনার অধিকাংশই দেখা যায় রাস্তার পাশে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে শাহবাগ থানার পাশে, নীলক্ষেত, ধানমণ্ডি ৩২, কাওরানবাজার পান্থকুঞ্জ প্রভৃতি জায়গায় চোখে পড়ে। ময়লার ভাগাড়ের মতো রাখা এসব বড় কনটেইনার থেকে সবসময় উত্কট গন্ধ বের হয়। ময়লার কনটেইনারগুলোর চারপাশ সবসময় নোংরা, অপরিচ্ছন্ন থাকে। পথচারীদের খুব কষ্টে চলাচল করতে হয়। তাছাড়া অপরিচ্ছন্ন থাকার কারণে মশা-মাছির দ্রুত বিস্তারসহ বায়ুদূষণ হচ্ছে। মানুষের শ্বাসকষ্ট ও হাঁপানিসহ বায়ুবাহিত রোগের প্রকোপ বাড়ছে। তাই ময়লার কনটেইনারগুলো সরিয়ে রাস্তা থেকে দূরে স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
রুবেল খান
অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়