বাইসাইকেল চালিয়ে আজ হাইকোর্টে আসলেন বিচারপতি মো. আশরাফুল কামাল। আজ রবিবার কাকরাইলের জাজেস কমপ্লেক্সের বাসা থেকে তিনি বাইসাইকেল নিয়ে সুপ্রিম কোর্টে আসেন। এ সময় তার সঙ্গে ছিলো বেশ কয়েকজন বাইক রাইডার। যারা সুপ্রিম কোর্টের আইনজীবী।
বিচারপতির সাইকেলে চড়ে কোর্টে আসা প্রসঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মাহফুজ বিন ইউসুফ তার ফেসবুকে লিখেছেন, ‘তিনি কথা দিয়েছিলেন। কথা রাখলেন। সৃষ্টি হলো নতুন দিগন্তের। রচিত হলো নতুন ইতিহাস। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আশরাফুল কামাল আজ সাইকেল চালিয়ে বাসা থেকে কোর্টে এসেছেন।আমরা যারা নিয়মিত সাইকেল চালাই তাদের উৎসাহ দিতে তার এই প্রচেষ্টা।
ইত্তেফাক/কেকে