দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরীর মৃত্যুতে কুমিল্লার মুরাদনগর উপজেলায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মুরাদনগর প্রেসক্লাবে প্রয়াত এ গুণী সাংবাদিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে ও মানবকণ্ঠের মুরাদনগর প্রতিনিধি মাহবুব আলম আরিফের সঞ্চালনায় শোক সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল আউয়াল সরকার, সিনিয়র সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদ।
আরো পড়ুন: অভিনেতা তানভীর হাসানের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এ সময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সহ-সভাপতি মোশাররফ হোসেন মনির, তৌহিদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন সরকার, এনএ মুরাদ, নাজিম উদ্দিন, দেলোয়ার হোসেন, সফিকুল ইসলাম, রাসেল মিয়া, সোহেল মিয়া প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ