হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর জানাজায় অংশ নিয়ে ইসলামী আন্দোলনে তার অবদান ও ত্যাগের কথা স্মরণ করেন সংগঠনটির আমির আল্লামা জুনাইদ বাবুনগরী। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তৃতায় বাবুনগরী বলেন, ‘আমার সঙ্গে অনেক আন্তরিক সম্পর্ক ছিল উনার (কাসেমি)। উনাকে হারিয়ে কত যে ক্ষতিগ্রস্ত হলাম...।’
‘উনি অন্যায়ের সঙ্গে আপস করেননি। হুমকি-ধমকির কাছে কখনও মাথা নোয়াননি। নূর হোসাইন কাসেমীর সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক ছিল। তাকে হারিয়ে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হলাম তা বলা যাবে না।’
সোমবার সকাল সোয়া ৯টায় বায়তুল মোকাররমে নূর হোসাইন কাসেমীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণির লাখো মুসল্লির ঢল নামে। জানাজায় ইমামতি করেন মরহুমের ছোট ছেলে মুফতি জাবের কাসেমী।
ইত্তেফাক/জেডএইচ