খালেদা জিয়ার ২ মামলার অভিযোগ গঠন ২৯ ডিসেম্বর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ভুয়া জন্মদিন পালন ও মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার অভিযোগে করা মানহানির দুই মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৯ ডিসেম্বর দিন ধার্য করেছে আদালত।

আজ সোমবার এ দু’মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। খালেদা জিয়ার আইনজীবীরা শুনানির তারিখ পেছানোর জন্য সময়ের আবেদন করে। পরে কেরানীগঞ্জের নতুন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকা মহানগর হাকিম (এসিএমএম) আসাদুজ্জামান নুর আবেদন মঞ্জুর করে নতুন ওইদিন ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেন।

ইত্তেফাক/এমআর