রুশ বিপ্লবের ১০১তম ও বাসদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী) নোয়াখালী জেলা শাখা মাইজদীতে লাল পতাকা মিছিল করে।
পরে দলের জেলা শাখার আহবায়ক দলিলের রহামান দুলালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য, ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের আহ্বায়ক তারকেশ্বর দেবনাথ নান্টু, সদস্য মোবারক করিম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী জহির উদ্দিন প্রমুখ।