গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
‘আসুন আমরা সবাই মাদককে না বলি’ এই শ্লোগান নিয়ে গলাচিপায় বৃহস্পতিবার রাতে মাদক বিরোধী সভা অনুণ্ঠিত হয়। স্থানীয় লিপি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মজিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ আকতার মোর্শেদ। বিশেষ অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য গবেষনা উপ কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মু.শাহিন শাহ, ভাওয়াল বদর অলম কলেজের সাবেক জিএস আলমগীর হোসেন। বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, পৌর সভার কাউন্সিলর আবুল খায়ের বাবুল,আবুল বশার প্রমূখ। সভায় কয়েকজন মাদকসেবী আর কখনও মাদক সেবন করবে না বলে শপথ করে। মাদক বিরোধী সভার প্রধান উদ্যোক্তা শাহিন শাহ বলেন, গলাচিপা পৌর সভার ৪, ৫, ৬নং ওয়ার্ড এই মূহুর্ত থেকে আর কোন মাদক সেবন ও কেনা-বেচা হবে না। কেউ মাদক কেনা-বেচা কিংবা সেবন করলে সকলে মিলে আইন শৃংখলা বাহিনীর হাতে তুলে দেব। পটুয়াখালী -৩ এর সংসদ সদস্য এস এম শাহাজাদার সহযোগিতায় এ এলাকায় হেলথ ক্লাব গড়ে তোলা হবে। যুব সামজকে রক্ষায় এর কোন বিকল্প নেই। সভায় উপস্থিত এলাকাবাসী শাহিন শাহ’র কথায় একাত্মতা প্রকাশ করে মাদকের বিরুদ্ধে অবস্থান নেন।