সিরাজগঞ্জের তাঁত শিল্পসমৃদ্ধ এনায়েতপুর হাটে নির্মিত উত্তরবঙ্গের বৃহত্ জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে। দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলীর “বায়তুন নুর” নামে মসজিদটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস এবং টেক্সজেন গ্রুপের এম.ডি শেখ আব্দুস ছালাম। এসময় জেলা পরিষদ সদস্য শাহজাহান আলী মিয়া, এনায়েতপুর থানার ওসি মাহবুবুল আলম, এনায়েতপুর দরবার শরীফের পেশ ইমাম মাওঃ আব্দুল আওয়াল, ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁদ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সামাজিক উদ্যোগে প্রায় ২ বিঘা জায়গার উপর প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত মসজিদটি এখন এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে এনায়েতপুর, চৌহালী, বেলকুচি, শাহজাদপুর থানার অসংখ্য মসুল্লী অংশগ্রহণ করেন।