আমিনুল ইসলামের বেলকুচি উপজেলা পরিষদের প্রার্থিতা ঘোষণা

বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা

বেলকুচিতে ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম উপজেলা পরিষদের প্রার্থিতা ঘোষণা করে শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করেছেন। উপজেলার সুবর্ণসাড়া তার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন করা হয়।

এ সময় উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুর রশিদ মাস্টারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি বদিউজ্জামান বদি, সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সহ-সভাপতি আ. হান্নান মণ্ডল, বেলকুচি কলেজের সাবেক এজিএস ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরীফ আহম্মেদ, বেলকুচি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক সরকার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তারেক সরকার প্রমুখ।