কিশোর হাবিবুল্লাহকে বাঁচাতে সাহায্যের আবেদন

সাতক্ষীরা প্রতিনিধি 

হাবিবুল্লাহ (১৭) নামের এক কিশোর দীর্ঘ ১৩ বছর যাবত্ হার্টের রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবন-যাপন করছে। তার চিকিত্সার জন্যে প্রচুর টাকার প্রয়োজন। জেলার আশাশুনি উপজেলার বেউলা গ্রামের বাসিন্দা দরিদ্র বাবা আব্দুল হাই গাজী ও দিলারা খাতুন দম্পতির তিন সন্তানের মধ্যে  হাবিবুল্লাহ সবার বড়।

বিনা বেতনের মাদ্রাসা শিক্ষক আব্দুল হাই জীবনের সকল সহায়-সম্বল দিয়ে তার বড় ছেলের ঢাকার হূদরোগ ইনস্টিটিউটসহ বিভিন্ন স্থানে চিকিত্সা খরচ চালিয়ে বর্তমানে নিঃস্ব হয়ে পড়েছেন। সংসার খরচ চালিয়ে এখন ছেলের চিকিত্সা খরচ চালানো তার পক্ষে খুবই দুঃসাধ্য। তারপরও তিনি তার আদরের বড় ছেলে হাবিবুল্লাহকে একবার ভারতের ভেলোরে ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে চান। আর এজন্য তার অনেক টাকার প্রয়োজন। তাই সন্তানের জীবন বাঁচাতে তিনি সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: ০১৭৪২-০৪৮৭০২ নাম্বারের বিকাশ মোবাইল ফোন ও রুপালী ব্যাংক, হিসাব নং-২৯৪৯০১০০১৬৬৫৬।