নেত্রকোনায় অস্ট্রেলিয়ার শিক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা সভা

নেত্রকোনা প্রতিনিধি শহরের শতাব্দী প্রাচীন দত্ত উচ্চ বিদ্যালয় এবং দত্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং পরিচালনা পরিষদের সভাপতি ও সদস্যদের সঙ্গে বাংলাদেশের প্রচলিত আধুনিক শিক্ষাদান পদ্ধতির সঙ্গে অস্ট্রেলিয়ার শিক্ষা পদ্ধতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার’ উদ্যোগে গত বুধবার বিকালে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় পরিচালক আনোয়ার আকাশ সেখানকার শিক্ষা পদ্ধতি তুলে ধরেন। তিনি বাংলাদেশের শিক্ষা পদ্ধতির সাথে ঐ দেশের শিক্ষা পদ্ধতির সমন্বয় করার জন্য গুরুত্ব আরোপ করেন। এ ছাড়া গত মঙ্গলবারে এ বিষয় নিয়ে নেত্রকোনার কাশবন বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়, কাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পদ্ধতি নিয়ে চারটি সেমিনার অনুষ্ঠিত হয়।