রাউজানে সম্প্রীতি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা

রাউজানে বিশ হাজারের অধিক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল শুক্রবার সকাল হতে সন্ধ্যা পর্যন্ত উপজেলার চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক সংলগ্ন মিড পয়েন্ট রিসোর্টে এই উত্সব চলে।

সম্প্রীতির মিলনমেলায় স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ সম্পাদক হাবিবুন নবী আশিকুর রহমান, তার পত্নী রেহানা আশিকুর রহমান এমপি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আজম নাছির উদ্দিন, নিজাম উদ্দিন হাজারী এমপি, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম.এ সালাম, দৈনিক আজাদীর সম্পাদক আব্দুল মালেক, দৈনিক পূর্বকোনের সম্পাদক জসীম উদ্দিন, উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী।

উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ ও সহ-সভাপতি সুমন দের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা এডিসি হাবিবুর রহমান, ইউএনও শমীম হোসেন রেজা,  ডিএসবির এসপি সোহেল মাহমুদ, সদর অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন, সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। মিলান মেলায় উন্মুক্ত ক্রীড়া প্রতিযোগিতা, লাকি কূপন, দেশখ্যাত শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠানসহ নানা উত্সব মুখর আয়োজন হয়।