শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার নির্ধারণের দাবিতে বগুড়ায় সমাবেশ

স্টাফ রিপোর্টার, বগুড়া

শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বগুড়া জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। গতকাল শুক্রবার সকালে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট শহরে বিক্ষোভ মিছিল শেষে সাতমাথায় সমাবেশ করে। ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের এক বিক্ষোভ সমাবেশ শহরের সাতমাথায় জেলা শাখার সভাপতি সাইফুজ্জামান টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বগুড়া জেলা শাখার আহবায়ক অ্যাড. সাইফুল ইসলাম পল্টু, শ্রমিক ফ্রন্ট বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, আবু রায়হান, সানোয়ার বাবু, সুরেকা চন্দ্র দাস মনো প্রমুখ।

সমাবেশে বক্তাগণ বলেন, দেশের ৬ কোটি ৩৫ লাখ শ্রমজীবী মানুষ পরিশ্রম করে উত্পাদনের মধ্য দিয়ে দেশের সম্পদ সৃষ্টি করলেও শ্রমজীবী মানুষের জীবনের দুর্দশা ক্রমাগত বেড়েই চলেছে। বক্তাগণ শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের দাবি জানান।