পরিবারের অন্য সদস্যদের অগোচরে পুকুর ডুবে মৃত্যু হলো মোঃ শিহাব নামের দুই বছর বয়সী এক শিশুর। ঘটনাটি ঘটে উপজেলার উড়কিরচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সওদাগরপাড়া এলাকার কাশেমের বাড়িতে। নিহত শিহাব একই এলাকার অটোরিকশা চালক দৌলত মিয়ার পুত্র।
পরিবার সূত্রে জানা যায়, খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রতিবেশীরা বাড়ি সংলগ্ন পুকুর হতে শিহাবকে উদ্ধার করে উপজেলার পথেরহাটস্থ পাইওনিয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ঘটনাটি নিশ্চিত করেন।
ছাতকে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা জানান, ছাতকে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে সাজন আলী (১২) নামের এক শিশুর মৃত্যু ঘটেছে। গত বুধবার ভাতগাঁও ইউনিয়নের দক্ষিণ বরাটুকা গ্রামে এ ঘটনা ঘটেছে। সাজন আলী দক্ষিণ বরাটুকা গ্রামের সুরুজ আলীর পুত্র।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে দক্ষিণ বরাটুকা গ্রামের পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। বুধবার বাড়ি সংলগ্ন মসজিদে নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুত্ স্পৃষ্ট হয়ে সাজন আলীর মৃত্যু ঘটে।