ইয়াফেস ওসমানকে পরমাণু শক্তি কমিশনের সংবর্ধনা

স্থপতি ইয়াফেস ওসমান ফের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী নিযুক্ত হওয়ায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পক্ষ থেকে কমিশনের চেয়ারম্যান মাহবুবুল হক গত বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, আমাদের নিজের করে সময় কাটানোর সময় নেই। তিনি মানুষের স্বার্থে কাজ করার নির্দেশ দেন। সাভারে স্থাপিত ৮টি মডার্ন ল্যাবের মাধ্যমে বিজ্ঞানীদেরকে দেশের জন্য কিছু অবদান রাখার কথা উল্লেখ করেন এবং গবেষণা কাজে আরও মনোনিবেশ করার জন্য উত্সাহ দেন। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রফেসর ড. নঈম চৌধুরী। এছাড়া কমিশনের সদস্যরাসহ সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি