বাবা ওয়েইন রুনি ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের জীবন্ত কিংবদন্তি। তার পথ ধরে ছেলে কেই রুনিও পাড়ি জমালেন রেড ডেভিলদের ডেরায়। ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির সঙ্গে চুক্তি করেছেন ওয়েইন রুনির বড় ছেলে ১১ বছর বয়সী কেই।
নিজের সাবেক ক্লাবের সাথে ছেলের চুক্তি করার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন রুনি। লিখেছেন, ‘দিনটা আমার জন্যে বেশ গর্বের। কেই ম্যানইউর সঙ্গে চুক্তি সই করেছে। কঠোর পরিশ্রম করে নিজেকে প্রমাণ করে দেখাও এবার।
’ ২০০৪ সালে এভারটন থেকে কিশোর রুনি পাড়ি জমান ইউনাইটেডে। বাকিটা তো ইতিহাসই। রেড ডেভিলদের হয়ে ৫৫৯ ম্যাচে করেছেন ২৫৩ টি গোল, বনে গিয়েছিলেন ইউনাইটেড ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও।
ইত্তেফাক/এসআই