ব্যাংকের ঋণের সুদের হার এক অঙ্কে আনার ক্ষেত্রে সরকারের নির্দেশনা থাকলেও বেশিরভাগ ব্যাংকই তা বাস্তবায়ন করেনি বলে অভিযোগ রয়েছে। এ পরিস্থিতিতে ব্যাংকগুলো সঠিকভাবে এ নির্দেশনা অনুসরণ করতে বাংলাদেশ ব্যাংকের তদারকি চায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। গতকাল বৃহস্পতিবার এফবিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন এ আহ্বান জানান। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বর্তমান বাণিজ্য যুদ্ধে বৈশ্বিক প্রবৃদ্ধি এক শতাংশ কমে যেতে পারে বলেও আশঙ্কার কথা জানানো হয়। সভায় গত এক বছরে বর্তমান পরিচালনা কমিটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।