শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর পরিচালক পর্ষদের ২৭০তম সভা সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা সভায় সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শহীদুল ইসলাম ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান সিরাজ উপস্থিত ছিলেন
০০০সোনালী ব্যাংক লিমিটেডের সাবসিডিয়ারি কোম্পানি সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডের ৮ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক ও সোনালী ইনভেস্টমেন্টের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আশরাফুল মকবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সোনালী ব্যাংক লিমিটেড-এর সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, সোনালী ইনভেস্টমেন্টের সিইও বিশ্বনাথ পাল এসময় উপস্থিত ছিলেন
০০০
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের এবং নিটোল মার্কেটিং কোম্পানির মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলীর উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল হক এবং নিটোল মার্কেটিং কোম্পানি (ইলেকট্রনিক্স)-এর হিসাব বিভাগের প্রধান মো. মাজেদুল ইসলাম
০০০
স্ট্যান্ডার্ড ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ব্যাংকিং এজেন্টদের অংশগ্রহণে দিনব্যাপী “মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ” শীর্ষক কর্মশালা উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোতালেব হোসেন। অনুষ্ঠানে ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. জাকারিয়া এবং অনুষদ সদস্য মো. আমজাদ হোসেন ফকির উপস্থিত ছিলেন