কেএসআরএমের সঙ্গে সিসিইসিসি-ম্যাক্স জেবির সমঝোতা চুক্তি

দেশের রড প্রস্তুতকারী প্রতিষ্ঠান কেএসআরএম লিমিটেডের সঙ্গে সিসিইসিসি-ম্যাক্স জেবির সমঝোতা চুক্তি হয়েছে। সম্প্রতি কক্সবাজার সিসিইসিসির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এই চুক্তির আওতায় দোহাজারী-কক্সবাজার রেললাইন নির্মাণ প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠান সিসিইসিসি-ম্যাক্স জেবি কেএসআরএম লিমিটেডের আন্তর্জাতিক মানসম্পন্ন রড ব্যবহার করবে। প্রকল্পের আওতায় ১০২ কিলোমিটার দীর্ঘ রেললাইনের ১৮৪টি ছোট-বড় সেতু নির্মাণে এসব রড ব্যবহার করা হবে। কেএসআরএম লিমিটেড বিক্রয় ও বিপণন বিভাগের ডিজিএম শফিকুল আলম পলাশ এবং সিসিইসিসি-ম্যাক্স জেবির ম্যানেজার এক্সিও জোং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিসিইসিসি-ম্যাক্স জেবির বিজনেস ম্যানেজার ঝাওক্সিউ, ম্যাটেরিয়াল ম্যানেজার হিইউলিন ও কেএসআরএম লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) হাবিব উল্লাহ রাজু। -প্রেস বিজ্ঞপ্তি