আইনজীবীকে মিথ্যা বলার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প, তদন্ত হবে

প্রেসিডেন্ট ট্রাম্প মস্কোতে ট্রাম্প টাওয়ার নির্মাণের প্রচেষ্টা চালিয়েছেন। সেই সম্পর্কে কংগ্রেসের কাছে মিথ্যা তথ্য দিতে সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনকে নির্দেশ দিয়েছিলেন বলে জানা গেছে। রাশিয়া বিষয়ক তদন্তের বিশেষ কৌশুলি রবার্ট মুলারের কাছে কোহেন স্বীকার করেন, ট্রাম্পের নির্দেশেই কংগ্রেসের কাছে মিথ্যা তথ্য দিয়েছিলেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়াও প্রকল্পের সাথে জড়িত ছিলেন ইভাঙ্কা ট্রাম্প এবং ট্রাম্প জুনিয়র। ট্রাম্প টাওয়ার প্রকল্প সম্পর্কিত সব ধরণের অগ্রগতির সংবাদ যে তারা কোহেনের কাছ থেকেই পেতেন সেসব বিষয়ও চেপে যেতে ট্রাম্প তাকে নির্দেশ দেন। ২০১৬ সালে নির্বাচনের সময় ট্রাম্প মস্কো সফর করে রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে সাক্ষাতে আগ্রহী ছিলেন এবং তা আয়োজন করতে কোহেনকে নির্দেশ দিয়েছিলেন তিনি। এ নিয়ে তদন্ত করা হবে বলে প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটরা জানিয়েছেন। - রয়টার্স