প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্রাতুষ্পুত্র, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের ছেলে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়কে নিয়ে ভোলার হাইব্রিড নেতা মইনুল হোসেন বিপ্লব কর্তৃক নানা কটুক্তির প্রতিবাদে আজ সোমবার সকালে রাজধানীর প্রেসক্লাবের সামনে তারুণ্যের বাংলাদেশ ব্যানারে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন বিভিন্ন শ্রেণী পেষায় লোক। এসময় তারা মইনুল হোসেন বিপ্লবের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বিক্ষোভ চলাকালে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ, কেন্দ্রীয় যুবলীগ সদস্য মো. নুর আলম মিয়া, বাঙলা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম জাহিদ জাহিদ মাহমুদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি তরিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক শেখ নাজমুল হোসাইন. জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুকান্ত ব্রহ্ম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক গাজী মিরাজ হোসাইন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মাহমুদ হুসাইন পারভেজ এবং প্রীতীশ দত্ত রাজ, সরকারি কবি নজরুল কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্নসাধারণ সম্পাদক ওয়াসিম রানা, পল্টন থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পিয়াল হোসাইন সহ রাজধানীর বিভিন্ন ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিটের আরো অনেকে।
মানব বন্ধন শেষে বিপ্লবের কুশপুত্তলিকা দাহ করা হয়।
ইত্তেফাক/এমআর