করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ফরহাদ মজহার

কবি ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন লেখক ও নির্মাতা মোহাম্মদ রোমেল।

ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতারের বরাত দিয়ে রোমেল জানান, গত ১১ ডিসেম্বর জ্বর অনুভব করেন ফরহাদ মজহার। ওই সময় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪০তম জন্মদিন উপলক্ষে ভার্চুয়াল আয়োজনে যুক্ত ছিলেন। মঙ্গলবার রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে তার নিউমোনিয়াজনিত জটিলতা থাকলেও আগের তুলনায় ভালো আছেন বলে জানান তিনি। 

ইত্তেফাক/এএএম