ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি) পদমর্যাদার একজন ও অতিরিক্ত উপকমিশনার (এডিসি) পদমর্যাদার চার কর্মকর্তাসহ মোট পাঁচজনকে পদায়ন করা হয়েছে।
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে তাদের এ পদায়ন করা হয়।
এতে বলা হয়, ডিএমপির আইসিটি বিভাগের উপকমিশনার মুহাম্মদ শরীফুল ইসলামকে গোয়েন্দা-সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগে পদায়ন করা হয়েছে। প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার সৈকত শাহীনকে গোয়েন্দা মিরপুর বিভাগে, গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ বশির উদ্দিনকে প্রটেকশন বিভাগে (বঙ্গভবন নিরাপত্তা), গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. জুনায়েদ আলম সরকারকে গোয়েন্দা-সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগে ও প্রকিউরমেন্ট এন্ড ওয়ার্কশপ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এস. এম. রেজাউল হককে গোয়েন্দা গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিমে পদায়ন করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ