মাদারীপুরে আবুল মোল্লা (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে তার মোটরসাইকেল নিয়ে গেছে যাত্রীবেশী ছিনতাইকারীরা।
শুক্রবার রাত ১০টার দিকে বাগেরহাটের মোল্লারহাট উপজেলার মেহেরপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। আবুল মোল্লা রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামের জনু মোল্লার ছেলে।
মোল্লারহাট থানার ওসি কাজী গোলাম কবীর জানান, শুক্রবার সন্ধ্যায় টেকেরহাট বন্দর বাসস্ট্যান্ড থেকে যাত্রী বেশে দুই ছিনতাইকারী বাগেরহাট যাবে বলে আবুল মোল্লার মোটরসাইকেল ভাড়া নেয়। মোল্লারহাট উপজেলার মেহেরপুর নামক স্থানে পৌঁছালে ছিনতাইকারীরা আবুল মোল্লাকে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে মোটরসাইকেল নিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মোল্লারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে খুলনা নেয়ার পথে তার মৃত্যু হয়।
মোল্লারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রাজিব হাসান জানান, শুক্রবার রাত ১১টার দিকে আবুল মোল্লা নামে এক রোগীকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে আসেন। তার শরীরে তিনটি কোপের চিহ্ন ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনায় পাঠানো করা হয়।
ইত্তেফাক/ইউবি