খুলনায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

খুলনায় সড়ক দুর্ঘটনায় মো. রাব্বী (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার ভোরে নগরীর লবণচরা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

 

ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। রাব্বী নগরীর মহম্মদনগর এলাকার ক্যাবল ব্যবসায়ী মো. সরোয়ারের ছেলে।

 

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘শুক্রবার গভীর রাতের কোনো এক সময় লবণচরা এলাকায় সড়ক দুর্ঘটনায় মহম্মদনগরের রাব্বী নিহত হয়। শনিবার ভোরে তার লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

 

ইত্তেফাক/ইউবি