নেত্রকোনায় ফার্মেসির মালিক খুন, আটক ৫

নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের দিঘলা চাপারকোনা বাজারের মাজেদা ফার্মেসির মালিক হাদিস মিয়াকে (৫০)  কে বা কারা খুন করে ধান ক্ষেতে ফেলে রেখে যায়। নেত্রকোনা পুলিশ শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। তিনি নারায়ণপুর গ্রামের  মৃত আব্দুল আলীর পুত্র। খুনের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচ জনকে আটক করেছে পুলিশ।  

নেত্রকোনা সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, রাতে ফার্মেসি থেকে বাসায় যাওয়ার পথে অজ্ঞাত কয়েকজন তার ওপর হামলা করে এবং প্রচণ্ড মারধর করে। তার বাম চোখও উপড়ে ফেলা হয়। এতে ঘটনাস্থালেই তিনি মারা যান। সকালে তার লাশ ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নেত্রকোনা সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য নেত্রকোনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে মৃতদেহ। পূর্ব শত্রুতার জের ধরে এই খুনের ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। 

আরও পড়ুন: আওয়ামী লীগের বিজয় সমাবেশ, স্লোগানে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান

ইত্তেফাক/এমআই