জাতীয় প্রেসক্লাবকে ৫০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালীন বিশেষ আর্থিক অনুদান হিসেবে জাতীয় প্রেসক্লাবকে ৫০ লাখ টাকা দিয়েছেন। 

বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের কাছে করোনাকালীন বিশেষ আর্থিক অনুদানের ৫০ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

আরো পড়ুনঃ জেলা পরিষদ ডাকবাংলো থেকে অফিস সহকারীর মরদেহ উদ্ধার

এ সময় প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম, উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার, সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এবং সহকারী প্রেস সচিব মু. আশরাফ সিদ্দিকী বিটু উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএএম