টঙ্গীতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

গাজীপুরের টঙ্গীতে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। শনিবার সকালে টঙ্গীর পাগাড় এলাকার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম আফরোজা আক্তার পুষ্প (২৫)। তিনি ফেনি জেলার পশুরাম থানার বাড়কুসা গ্রামের মো.আব্দুল্লাহর মেয়ে। আটক স্বামী মো. লিটন মিয়ার গ্রামের বাড়ি একই জেলার একই থানায়।

টঙ্গী পূর্ব থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক হুমায়ন কবির জানান, ‘স্থানীয়দের খবর ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়। এ সময় বাড়ির অন্যরা ঘরের ফ্যানের সঙ্গে ওড়না বাঁধা অবস্থায় পুষ্পকে ঝুলতে দেখে টঙ্গী সরকারী হাসপাতালে নিয়ে যায়। তবে ঘটনার দিন স্বামী লিটন নিহত পুষ্পকে মারধর করেছে বলে জানা গেছে। ময়না তদন্তের প্রতিদেবন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুনঃ নাইট কোচের ধাক্কায় ফুলবাড়ীতে অটোচালকের মৃত্যু

তবে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, ‘নিহতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

ইত্তেফাক/নূহু