রংপুরে আগুন পোহাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

রংপুরের মিঠাপুকুরে আগুন পোহাতে গিয়ে পুড়ে ঘটনাস্থলেই মারা গেছেন এক বৃদ্ধা। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। বৃদ্ধার নাম দিলজাহান (৭০)। তিনি উপজেলার বড়বালা ইউনিয়নের তরফবাহাদি গ্রামের একরামুলের স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দিলজাহান নাতি-নাতনিসহ পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির পাশে আগুন পোহাচ্ছিলেন। আগুন পোহানোর পর অন্যরা ঘরে শোবার জন্য চলে যান। দিলজাহান সেখানে একাই আগুন পোহাতে থাকেন। দীর্ঘ সময় পর তিনি ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে ডাকতে গিয়ে দেখতে পান, ওই বৃদ্ধার শরীরে আগুন লেগে ছটফট করছেন। এক পর্যায়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

আরো পড়ুন: স্কুলছাত্রকে হত্যা করে মাটিচাপা দিয়েছে ১৩ বছরের কিশোর

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ জাফর আলী বিশ্বাস বলেন,  ‘আগুনের কুণ্ডলীর খুব কাছাকাছি থাকায় বৃদ্ধার শরীরে আগুন লেগে যায়। কেউ উপস্থিত না থাকায় ঘটনাস্থলেই আগুনে পুড়ে তিনি মারা যান।’

ইত্তেফাক/অনি/নূহু