আপনার রাশিফল

২০ জানুয়ারি ২০১৯ খ্রিষ্টাব্দ, রবিবার

আজ ৭ মাঘ ১৪২৫ বঙ্গাব্দ এবং ১৩ জমাদিউল আউয়াল ১৪৪০ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪৩ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৩৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: ইউরেনাস ও চন্দ্র। আপনার শুভ সংখ্যা: ২ ও ৪। শুভ বার:  রবি ও সোম। শুভ রত্ন:  মুক্তা ও গার্নেট । জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করবেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। পরিবেশের সঙ্গে মানিয়ে চলুন।             

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পড়াশোনায় আনন্দ পাবেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

সময় মোটামুটি অনুকূল থাকবে। শরীর ভালো থাকবে। নিজেকে প্রমাণ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

শরীর ভালো যাবে না। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। যথাশীঘ্র প্রয়োজনীয় চিকিত্সা নিন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। ঋণগ্রস্ত হতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা নিতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ  হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন ।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। শরীর ভালো যাবে না। গমনেচ্ছু ব্যক্তিকে যেতে দিন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকতে পারে। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। অপরের প্রতি সদাচরণ করুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। নিজের সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন। নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করুন। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। আবেগ সংযত রাখুন।