প্রধানমন্ত্রীর উপদেষ্টার সহধর্মিণীর মৃত্যুতে আইনমন্ত্রীর শোক 

প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের সহধর্মিণী রওশন রহমান ইভার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, এমপি। 

সোমবার এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন আইনমন্ত্রী। তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

উল্লেখ্য, রওশন রহমান ইভা রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

ইত্তেফাক/জেডএইচ