দ্যা ইনস্টিটিউট অফ সার্টিফাইড জেনারেল অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিজিএ বাংলাদেশ)-এর ২০তম বার্ষিক সাধারণ সভা রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
আইসিজিএ সভাপতি সিজিএ জহিরুল কাইউম এমকম, এফসিএ, সিআইএসএ, এফসিজিএ; সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিজিএ আবু নঈম মো. খসরু এমকম, এফসিজিএ, এফসিপিএ, এফসিএমএ (ইউকে), সিজিএমএ (এআইসিপিএ), এফআইএফসি, এলএলবি; সহ-সভাপতি সিজিএ মুহাম্মদ মামুনর রশিদ এমকম, এমবিএ, আইটিপি, সিএফসি, এফসিজিএ; কাউন্সিলের সদস্য সিজিএ মো. শেখ মুনওয়ার হোসেন এমবিএ, এফসিজিএ; কাউন্সিলের সদস্য সিজিএ এ বি এম মাসুম খান এমকম, আইটিপি, সিপিএফএ, এফসিজিএ; কাউন্সিলের সদস্য সিজিএ মো. মনোয়ার হোসেন এফসিএ, সিপিএ, এফসিএমএ, এফসিএস, সিপিএফএ (ইউকে), এফসিজিএ, এফআইএফসি, সিআইএফআরএস, এমবিএ এবং কাউন্সিলের সদস্য সিজিএ শহিদুর রহমান এমকম, এমবিএ, সিএফসি, এফসিজিএ সভায় উপস্থিত ছিলেন।
সভায় মোস্তফা সাজ্জাদ হাসান চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসকে ২০২০-২০২১ অর্থবছরের নিরীক্ষক পদে নিয়োগ দেওয়া হয়। - প্রেস বিজ্ঞপ্তি
ইত্তেফাক/এমআর