বন্যপ্রাণী সুরক্ষা ও অবৈধ বাণিজ্য রোধে সংবাদের গুণগত মানোন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২৮ ডিসেম্বর) বনানীর একটি হোটেলে ডাব্লিউসিএস বাংলাদেশ ও বন অধিদপ্তর যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে দেশের শীর্ষস্থানীয় ৩০টি গণমাধ্যমের প্রতিনিধি এই কর্মশালায় অংশ নেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ বিল্লাল হোসাইন তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, বন্যপ্রাণীর অবৈধ ব্যবসা-বাণিজ্যের বিরুদ্ধে আমাদের সকলের একাত্ম হয়ে কাজ করতে হবে। সাংবাদিক, আইন প্রয়োগকারী সংস্থা, বন্যপ্রাণী সংরক্ষণবিদসহ দেশের প্রতিটি নাগরিককে সরকারের সাথে একযোগে কাজ করতে হবে। বন্যপ্রাণীরা আমাদের সম্পদ। আমরা যদি দ্রুত কোন পদক্ষেপ না নেই তাহলে এদেরকে আমরা একসময় হারিয়ে ফেলবো।
অনুষ্ঠানে বাংলাদেশ বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক জনাব আমীর হোসাইন চৌধুরী সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি ও ডাব্লিউসিএস বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. মো. জাহাঙ্গীর আলম।
ইত্তেফাক/এসআই