হ্যাজেলউডের বদলে ঝাই

পিঠের ইনজুরির কারনে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়লেন অস্ট্রেলিয়ার ডান-হাতি পেসার জশ হ্যাজেলউড। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন নতুন মুখ ঝাই রিচার্ডসন। দেশের মাটিতে ভারতের বিপক্ষে সদ্যই শেষ হওয়া টেস্ট সিরিজের শেষ ম্যাচে ইনজুরিতে পড়েন হ্যাজেলউড। শ্রীলঙ্কা বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত দলে রাখাও হয়েছিলো তাকে। চিকিত্সকরা আশা করেছিলেন, সিরিজের আগেই সুস্থ হয়ে উঠবেন হ্যাজেলউড। কিন্তু শারীরিক অবস্থার কোন উন্নতি না দেখে, আসন্ন সিরিজের স্কোয়াড থেকে তাকে সরিয়ে নেয়ার সিদ্বান্ত নিয়েছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। হ্যাজেলউডের পরিবর্তে দলে সুযোগ পাওয়া রিচার্ডসন দেশের হয়ে ৭টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ৭ ওয়ানডেতে ১৩টি ও টি-টোয়েন্টিতে ৯ উইকেট নেন রিচার্ডসন।